রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে ৪দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘারিন্দা ইউনিয়ন পরিষদ, মুচলেকায় পুনঃ সংযোগ

টাঙ্গাইলে ৪দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘারিন্দা ইউনিয়ন পরিষদ, মুচলেকায় পুনঃ সংযোগ


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলে দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ বিল বকেয়া রাখার দায়ে জেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 
অতঃপর চারদিন বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের মুচলেকা রেখে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করেছেন জেলা পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ। 
জানা যায়, ২০১৯ সালের মে মাস থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত মোট ৮৭ হাজার ৯শ ৮৯ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেনি ঘারিন্দা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। 
বার বার জেলা পল্লী বিদ্যুৎ অফিসের নোটিশ পাঠানো হলেও তারা বিল পরিশোধ করেনি। অতঃপর গত ২৭ জুন বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। 
এ বিষয়ে টাঙ্গাইল জেলা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম (অর্থ রাজস্ব) আসাদুজ্জামান অনুজ জানান, প্রায় দুই বছর ঘারিন্দা ইউনিয়নের বিদ্যুৎ বিল বকেয়া রাখায় ইতিপূর্বে কয়েকবার পরিষদে নোটিশ পাঠানো হয়। এমনকি এ অফিস থেকে লোক পাঠিয়েও বর্তমান চেয়ারম্যান মো. তোফায়েল হোসনের কাছে বার্তা পাঠানো হয়। 
তবে তাদের কোন সারা না পেয়ে আমরা ২৭ জুন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করি। পরে ৪দিন বিদ্যুৎ বন্ধ থাকার পর ৩০ জুন পরিষদ কর্তৃপক্ষ মুছলেকা দিয়ে ৫০ হাজার টাকার বিল পরিশোধ করেন এবং ২৯ জুলাই এর মধ্যে বাকি টাকা পরিশোধ করবে বলে আবেদন দেয়। সেই আবেদনের প্রেক্ষিতে ১ জুলাই পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
এ বিষয়ে ঘারিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের ইউনিয়নের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়নি। আপনারা ভুল শুনেছেন। আপনারা চেক করে দেখুন বিদ্যুৎ লাইন ঠিকই আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com