সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের বিজয়নগর গ্রামের আব্দুর রাজ্জাক (৩০) নামের এক যুবকের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুর রাজ্জাক উপজেলার বিজয়নগরের বাসিন্দা। আব্দুর রাজ্জাকের এক প্রতিবেশী জানান, কয়েকদিন আগে আব্দুর রাজ্জাক করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনা ভাইরাস আক্রান্ত আব্দুর রাজ্জাককে তার পরিবার গত ৪ জুলাই মানিকগঞ্জ সদর হসপাতালে ভর্তি করেন। আজ সকালে তিনি মারা গেছেন বলে জেনেছেন।
মানিকগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল জানান, করোনায় আক্রান্ত হয়ে এ মাসের ৪ তারিখে আব্দুর রাজ্জাক করোনা ডেডিকেডেট হাসপাতালে ভর্তি হন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, বিজয়নগরের এক যুবক আজ সকালে মানিকগঞ্জ সদর হাসপাতালে মারা গেছেন। হরিরামপুরের অবস্থা ভাল নেই। করোনা শনাক্ত রোগীরসংখ্যা দিন দিন বেড়েই চলছে। উপজেলার বয়রা ইউনিয়নের আন্ধারমানিক এলাকার অবস্থা সব থেকে ভয়াবহ বলেও জানান তিনি।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে হরিরামপুরে ৬ জন মারা গেছেন।
Leave a Reply