ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনা চাটমোহর ৭ জুৃলাই (বুধবার)রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুরগ্রাম নামকস্হান এলাকায় আসামী মো. আপাল এর নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৪ জুয়ারুদের কে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ।
আটককৃতরা হলেন মো: আপাল হোসেন (৩৫) পিতা-মৃত কুবির সসরদার, মো: আমীর হোসেন (৪২) পিতা-মো: আ: ছালাম,মো:সুমন আলী (২৮) পিতা- মো: করিম হোসেন, মো:সুমন আলী (২৮) পিতা- মো: করিম হোসেন, মো: মতিউর রহমান (৩৫) পিতা-মো: মোশারফ হোসেন সহ সকলেই গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামের বাসিন্ধা।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন জানান, থানার এসআই প্রদীপ কুমার শীলের নেতৃত্বে এস আই সুব্রত কুমার ঘোষ, এ এসআই বাবুল আক্তার সহ সঙ্গীয় ফোর্সদ্বয় গোপন সংবাদের ভিত্তিতে জুয়া বন্ধকরনের লক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুরগ্রাম নামকস্হান এলাকায় আসামী আপালের নিজ বসতবাড়ি হতে ৪ জুয়ারুরা টাকার বিনিময়ে প্রকাশ্যে জুয়া খেলা অবস্হায় নগদ ২৫০০/ টাকা ও জুয়া খেলার ০১ সেট তাস সহ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত জুয়ারুদের বিরুদ্ধে চাটমোহর থানায় জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় জুয়ারুদের বিরুদ্ধে চাটমোহর থানা পুলিশের অভিযান অব্যাহ্যত থাকবে বলে জানান থানার (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন ।
Leave a Reply