রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৃহবধূ হত্যা মামলার চার্যশীট ৪৮ ঘন্টায় আদালতে দিল হরিরামপুর থানা পুলিশ

গৃহবধূ হত্যা মামলার চার্যশীট ৪৮ ঘন্টায় আদালতে দিল হরিরামপুর থানা পুলিশ


সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ


মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের গৃহবধূ হত্যা মামলায় ৪৮ ঘন্টার মধ্যে আদালতে  চার্জশীট প্রদান করেছে হরিরামপুর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধায় হরিরামপুর থানা পুলিশ এই চার্জশীট প্রদান করে।
উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর এলাকায় পিটিয়ে গৃহবধু হত্যার ঘটনায়   খুনীকে ওই দিনই আটক করে থানা পুলিশ।
হরিরামপুর থানা পুলিশ জানিয়েছে, হরিরামপুরের মধ্যে কোন হত্যাকান্ডের ঘটনায় এটিই দ্রুততম চার্জশীট।
প্রসঙ্গত,  গত ০৪ জুলাই সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর এলাকায় ইসলাম সর্দারের স্ত্রী নাজমা বেগমকে (৪০)  পিটিয়ে আহত ও জখম করে  একই এলাকার রফিক মিয়া (৪২) নামের এক ব্যক্তি । রফিক সরফদিনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এলাকারবাসী ও নাজমা বেগমের ছেলে নাজমা বেগমকে উদ্ধার করে  ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  ওই দিনই  নাজমা বেগম এর ছেলে মোঃ জনি মিয়া (১৯) হত্যার ঘটনায় হরিরামপুর থানায় মামলা দায়ের করেন। 
হরিরামপুর  থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম মোবাইলে  জানান, মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরপরই ঘাতক রফিককে একমাত্র আসামী করে পুলিশ ৪৮ ঘন্টার মধ্যে আদালতে চার্জশীট প্রদান করেছে।
উল্লেখ্য , হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম, এসআই মোঃ আরিফ উল্লাহ,  মোঃ জালাল হোসেন, এসআই মোঃ রোস্তম আলী, এএসআই মোঃ মাসুদ রানার নেতৃত্বে ওই দিন  আসামী মোঃ রফিক মিয়া (৪২) কে শিবালয় উপজেলার ফেচুয়াধারা  বাজার এলাকা থেকে আটক করা হয়।আসামী  আদালতে স্বেচ্ছায় ম্যাজিস্ট্রেট এর নিকট  ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন  বলেও জানিয়েছেন ওসি সৈয়দ মিজানুর ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com