মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
টিকা প্রাপ্তির নিশ্চয়তা ঢাবিকেই দিতে হবে,মন্তব্য সাত কলেজ শিক্ষক নেতাদের

টিকা প্রাপ্তির নিশ্চয়তা ঢাবিকেই দিতে হবে,মন্তব্য সাত কলেজ শিক্ষক নেতাদের

এম,এ,এস হহুমায়ুন কবির,ঢাকা কলেজ প্রতিনিধিঃ

অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের টিকা প্রাপ্তির নিশ্চয়তা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদ ও সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার।তিনি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে সাত কলেজের শিক্ষার্থীদের টিকা পেতে যে অনিশ্চয়তার তৈরি হয়েছে সে বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন তিনি।ড. কুদ্দুস বলেন, সাতটি কলেজে তো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সেশন ফি থেকে শুরু করে অন্যান্য আর্থিক বিষয় নিয়ন্ত্রন করে ৷ এসব ফি বিশ্ববিদ্যালয়েই জমা হয়৷ তাঁরা শুধু পরীক্ষা নিবে অন্য দায়িত্ব নিবে না এটা হতে পারে না৷তিনি আরও বলেন, সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় আমরা এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারি না৷ সিদ্ধান্ত গুলো ঢাবি থেকেই আসে ৷ আমরা যেহেতু অধিভুক্ত প্রত্যেকটা বিষয়ের দায় ঢাবিকেই নিতে হবে৷এছাড়াও অধিভুক্ত সাত কলেজের শিক্ষকদের নানা অসন্তোষ নিয়ে এসোসিয়েশন থেকে শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে অনুষ্ঠানিক বৈঠকে বসবেন বলেও জানান তিনি ৷প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়৷ এরপর থেকে এসব কলেজের একাডেমিক সকল কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com