শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা সীমান্তে ভারতীয় নারীর মরদেহ ফেরত নিতে অনীহা বিএসএফের

কুমিল্লা সীমান্তে ভারতীয় নারীর মরদেহ ফেরত নিতে অনীহা বিএসএফের


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় এক নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। লাশটি কারা উদ্ধার করবে সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর মধ্যে দীর্ঘসময় ধরে পতাকা বৈঠক হয়। তবে দীর্ঘ বৈঠকের পরও ওই নারীর মরদেহ গ্রহন করতে রাজি হয়নি বিএসএফ সদস্যরা।
বুধবার বিকেলে বেওয়ারিশ হিসেবে ভারতীয় ওই নারীর মরদেহটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে পুলিশ। এদিন সন্ধ্যা পর্যন্ত ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ১০ বিজিবির আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন।
তিনি জানান, বুধবার সকালে বাংলাদেশ-ভারত সীমান্তের ২১০৬ ও ২১০৭ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে চৌদ্দগ্রাম উপজেলার নাটাপাড়া এলাকায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে হিন্দু নারীর মরদেহ বলে নিশ্চিত হওয়া যায়। এরপর লাশটি কোন দেশ নেবে, এনিয়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্তনুযায়ী বিকেলে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, ধারনা করা হচ্ছে, পাহাড়ি ঢলে ভারত থেকে ওই নারীর মরদেহটি ভেসে আসে বাংলাদেশ সীমান্তে। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এছাড়াও লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com