কুমিল্লা ব্যুরো:
“সংসদ রাজী মোহাম্মদ ফখরুল মহোদয়ের ঘোষনা, অভুক্ত কেউ থাকবে না” এই শ্লোগানে সামনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের দিক নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা ও দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ‘হ্যালো স্বেচ্ছাসেবক লীগ’ করোনায় কর্মহীন দরীদ্র পরিবারের হট লাইনে ফোন পেয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফোন করা পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে।
তবে ফোন করলে পরিচয় গোপন রেখে বাড়ি বাড়ি খাদ্য পৌছে দেয় ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ’ টিম। সোমবার থেকে এ কার্যক্রম শুরু করেছে, চলবে লকডাউন চলমান বিধিনিষেধ পর্যন্ত।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও ‘হ্যালো স্বেচ্ছাসেবক লীগ’ এর সমন্বয়ক মো. সাদ্দাম হোসেন বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবুর দিক নির্দেশনা নিয়ে দেবীদ্বার উপজেলায় এ কার্যক্রম শুরু করেছি। আমাদের হটলাইন নম্বরে যে কেউ ফোন করলে আমরা তাদের ঠিকানা জেনে তাদের বাড়ি খাদ্য পৌছে দিচ্ছি।
তিনি আরও বলেন, অনেকে হয়তো লজ্জায় খাবার চাইতে পারে না, এ জন্য আমরা সাহায্য গ্রহীতার নাম-পরিচয় গোপনা রেখে তাঁদের সহযোগিতা করছি। এ কার্যক্রমে আমাদের সহযোগিতা করছেন দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
এ ব্যাপারে কুমিল্লা-(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, করোনাকালীন এ সময়ে চলমান বিধিনিষেধ পালনে অনেক সাধারন মানুষ কর্মহীন হয়ে পড়েছে। হ্যালো স্বেচ্ছাসেবক লীগ তাদের বাড়ি বাড়ি খাদ্যে পৌছে দিচ্ছে এটি একটি মহৎ উদ্যোগ। আমি আমার প্রতিটি নেতা কর্মী ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছি তারা যেন এই করোনা মহামাড়ি সংকট মহুর্তে নিজেদের সাধ্যমত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।
Leave a Reply