রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দেবীদ্বারে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনটি মাটিকাটার যন্ত্র ধ্বংস করেন সহকারি কমিশনার (ভূমি)

কুমিল্লার দেবীদ্বারে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনটি মাটিকাটার যন্ত্র ধ্বংস করেন সহকারি কমিশনার (ভূমি)

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের তিনটি পুকুর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দিন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ভানী ইউনিয়নের একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন পুকুর ও জলাশয় থেকে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে আসছেন। স্থানীয় কৃষক ও বাসিন্দারা দীর্ঘদিন এমন একটি অভিযোগ করে আসছিলেন। অবশেষে অভিযানে নামেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন।

স্থানীয়রা জানায়, মহসিন স্বর্ণকার, ইউপি সদস্য মোমিন, আবুল বাসার, রাব্বি, জাহাঙ্গীর, নূরুল ইসলাম, আলাউদ্দিনসহ একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ভানী ইউনিয়নের বিভিন্ন ফসলি জমি, সরকারি পুকুর ও জলাশয় থেকে মাটি বিক্রি করে আসছেন। এতে স্থানীয় কৃষকদের ফসলি জমি নষ্টসহ পুকুর পাড়ের বাড়ি ঘর ধসে পড়ার আশংকা রয়েছে। এছাড়াও মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। স্থানীয়রা বারবার বাঁধা দেওয়ার চেষ্টা করলেও বাঁধায় কোন কাজে আসছেনা।

দেবীবদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন বলেন, ভানী ইউনিয়নের বিভিন্ন স্পটে সরকারি পুকুর থেকে অবৈধভাকে বালু উত্তোলন করছে এমন একটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি মাটি কাটার যন্ত্র ও পাইপ নষ্ট করা হয়েছে। এরপরও যদি বালু উত্তোলন করা হয়, তাহলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com