রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে দুই মাথা ও তিন পা নি‌য়ে নবজাত‌কের জন্ম

ব‌রিশা‌লে দুই মাথা ও তিন পা নি‌য়ে নবজাত‌কের জন্ম

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশাল নগরীর ইসলামিয়া হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় সিজারে সন্তান প্রসব করেন পিরোজপুরের মঠবাড়িয়ার আব্দুল জলিলের স্ত্রী শারমিন। নবজাতক আশঙ্কাজনক হওয়ায় তাকে শের-ই বাংলা মেডিক্যালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
জলিল সাংবাদিকদের  জানান, এটি তাদের প্রথম সন্তান। গর্ভধারণের পাঁচ মাসের সময় স্থানীয় চিকিৎসকের কাছে যান তার স্ত্রী। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তারা জানতে পারেন, গর্ভের ভ্রুণের দুটি মাথা আছে। তারা মনে করেন, গর্ভে হয়তো জমজ শিশু।
জলিল বলেন, গর্ভকাল পূর্ণ হলে বরিশাল নগরীর ইসলামিয়া হাসপাতালে গাইনী চিকিৎসক তানিয়া আফরোজের কাছে স্ত্রীকে নিয়ে যান তিনি। সেখানে পরীক্ষায় জানা যায়, জমজ নয়, একটিই শিশু, যার দুটি মাথা আছে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় সিজারে শারমিনের সন্তান প্রসব করান। প্রসবের পর দেখা যায়, শিশুর দেহে দুই মাথা ও তিন পা।
প্রসবের পর নড়াচড়া না করায় তাকে শের-ই মেডিক্যালে রেফার করা হয়। সেখানে নেয়ার পরপরই তার মৃত্যু হয়।
এ বিষয়ে চিকিৎসক তা‌নিয়া আফ‌রোজ ব‌লেন, ‘শা‌রিরীক ও গঠনগত ত্রুটির কারণে এরকম নবজাতকের মৃত্যু হয়। ওই নবজাতক জন্মের পর মল ত্যাগ করলেও কোনোরকম নড়াচড়া করেনি। এ কারণে তাকে শের-ই বাংলা মেডিক্যালে পাঠানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত বাঁচেনি।’
তিনি আরও বলেন, ‘ওই নারী পুর্ণাঙ্গ সময়েই বাচ্চা প্রসব করেছেন। সিজারের পর কিছুটা রক্তের সংকট দেখা দিলেও বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com