আনোয়ার সাদত জাহাঙ্গীর ময়মনসিংহঃ
বুধবার ৭ জুলাই ২০২১ খ্রিঃ তারিখ করোনা ভাইরাস (কোভিড- ১৯) এর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে “করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি”-এর সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মোসাম্মৎ হামিদা বেগম সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়,ময়মনসিংহের পুলিশ সুপার মোহা.আহমার উজ্জামান, সিভিল সার্জন, ময়মনসিংহ; জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ কমিটির সকল সদস্য। সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply