কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের সপ্তম দিন বুধবার ৭ জুলাই একজনের মৃত্যু, ১ মাদক ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা ও একজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উপজেলা সদরে বকের মোড়ে মের্সাস উলফত মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী রুহুল কুদ্দুস উজ্জলের অতিরিক্ত ওষুধ বিক্রির দায়ে ৫০০০ টাকা জরিমানা দায়ের করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আসমা খাতুন।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার চেরাগপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিন এর পুত্র আফাজ উদ্দিন (৭০) করোনা আক্রান্ত হয়ে মারা যান।
উপজেলা সদরের ভূমি অফিসের পাশের বাধের বাসিন্দা মৃত বেলালের স্ত্রী দিলজান বেগম কে মাদক আইনে আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। তিনি উজ্জ্বল এর দোকান থেকে ২০০ পিচ হিস্টাসিন ওষুধ কিনেছিলেন।
এছাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সদর ইউনিয়নের খোশালপুর গ্রামের জালালের স্ত্রী খালেদা ও বকাপুর গ্রামের আব্দুল মতিন এর স্ত্রী মোরশেদা বেগম খাবারের জন্য বিভিন্ন দপ্তরে ধরনা দেন। কিন্তু কোন খাবার না পেয়ে তারা ফিরে যান। ফিরে যাবার সময় এই প্রতিবেদককে জানান, তারা সকাল থেকে খাবারের জন্য ঘুরছেন। কেউ তাদের খাবার দিচ্ছে না।
সকাল থেকেই উপজেলা সদরে প্রচুর জনসাধারণকে দেখা যায়। অসংখ্য যন্ত্র চালিত যানবাহন দেখা যায়। অনেক দোকানপাট খোলা রয়েছে।
উপজেলার অফিস পাড়ায় হিসাব রক্ষণ অফিস, সমাজসেবা অফিস ও খাদ্য অফিস খোলা রয়েছে।
উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহাদেবপুর থানা পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যায়।
দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী সাপ্তাহিক গরু ছাগলের হাট ভেঙে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান মিলন।
এছাড়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম কে অলংকারপুর মোড়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতন করার লক্ষ্যে কাজ করতে দেখা যায়।
এছাড়াও উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় সেনাবাহিনী ও বিজিবির গাড়ি বহর দেখা যায়।
Leave a Reply