বোয়ালমারী( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল চৌধরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহামেদ এর নির্দেশে বোয়ালমারী পৌরছাত্রলীগের সভাপতি আমিনুর ফাহিম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিদুল এর নেতৃত্বে গঠিত হয়েছে কুইক রেস্পন্স টিম।
আজ বুধবার (০৭/০৭/২১ইং) বিকালে এই টিমের সকল সদস্য নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মুলক দিকনির্দেশনা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে বোয়ালমারী পৌরছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় পৌরছাত্রলীগ এর সভাপতি আমিনুর ফাহিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিদুল,সাংগঠনিক সম্পাদক শাফায়াত বাপ্পি সহ পৌরছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
Leave a Reply