সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
“খেলা হবে” দিবস পালন করবে মমতা

“খেলা হবে” দিবস পালন করবে মমতা

ডেস্ক নিউজ:

‘খেলা হবে’ স্লোগান ঝড় তুলেছিল এ বারের বিধানসভা নির্বাচনে। যা বেশ জনপ্রিয়ও হয়েছে। জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুচর্চিত এই স্লোগান ইতিমধ্যেই ‘ধার’ করে উত্তরপ্রদেশে নিয়ে গিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। মুখ্যমন্ত্রী মমতা সিদ্ধান্ত নিয়েছেন সেই স্লোগান স্মরণে খেলা হবে দিবস পালন করার। এ খবর জানিয়েছে আনন্দ বাজার। 

আনন্দ বাজারের খবরে বলা হয়, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এই স্লোগান নিয়েই নির্বাচনী লড়াইয়ে নেমেছিল তৃণমূল। অনেক জনসভায় মমতাকে বক্তৃতার শেষে সমর্থকদের উদ্দেশে মঞ্চ থেকে ফুটবল ছুড়ে দিয়ে বলতে শোনা গিয়েছিল এই স্লোগান। সেই বহুচর্চিত স্লোগানকে আর এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে মঙ্গলবার মমতা ঘোষণা করলেন, এ বার খেলা হবে দিবস পালিত হবে। তিনি বলেন, “আমাদের স্লোগান ছিল ‘খেলা হবে’। তাই ‘খেলা হবে’ দিবস পালিত হবে। গ্রামে গ্রামে এই খেলা হবে।” কবে এই দিন পালিত হবে তা পরে জানিয়ে দেয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

নির্বাচনী প্রচার চলাকালীনই পূর্ব মেদিনীপুরে সভায় গিয়ে পায়ে চোট পান মমতা। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। সেই ভাঙা পা নিয়েই নির্বাচনী প্রচারে গিয়েছেন তিনি। যা তৃণমূল কর্মীদের আরও উজ্জীবিত করেছিল। আর ‘খেলা হবে’র স্লোগানকে আরও মজবুত করতে এবং তৃণমূল নেত্রীর পরিস্থিতির সঙ্গে সাযুজ্য রেখে সমর্থকদের কাছে সেই স্লোগান হয়ে দাঁড়াল ‘ভাঙা পায়ে খেলা হবে’।

এই ‘খেলা হবে’ স্লোগানের ঝড় তুলে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। বাংলায় বিজেপির বিরুদ্ধে যে স্লোগানে ভর করে সাফল্য এসেছে এ বার সেই স্লোগানকে সম্মান জানিয়ে ‘খেলা হবে’ দিবস পালনের কথা ঘোষণা করলেন মমতা।

তবে পশ্চিম বাংলায় এই স্লোগান জনপ্রিয় হওয়ার আগেই বাংলাদেশে জনপ্রিয় হয়। নারায়নগঞ্জের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এক বক্তব্যে বিরোধীদের উদ্দেশ করে ‘খেলা হবে…’ খেলা হবে…’ এভাবে বক্তব্য উপস্থাপন করেছিলেন। যা নেট দুনিয়ায় ভাইরাল হয়। সেই স্লোগানই গত বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলাতেও জনপ্রিয় হয়। তৃণমূলের তরুণ মুখপাত্র দেবাংশু ‘খেলা হবে…’ শিরোনামে গানও তৈরি করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com