আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
আবু আলা মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক, বিভাগীয় কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি)তরিকুল ইসলামের সহধর্মিনী সহকারী কমিশনার নিখাত আরার বড় ভাই।মরহুমের মৃত্যুতে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান,আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানের মৃত্যুতে হাত কাঁপছে, কিছু লিখতে পারছিনা।অনেক স্মৃতি হাফিজ ভাইয়ের সাথে।আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।
Leave a Reply