রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শরণখোলায় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু

শরণখোলায় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ

করোনা রোগীর সেবা দিতে বাগেরহাটের শরণখোলায় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৬জুলাই) সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত।অক্সিজেন ব্যাংকের সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হাচান তেনজিনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন, আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রবীন আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন ও এম সাইফুল ইসলাম খোকন। অন্যদের মধ্যে মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদ মহিদুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম আকন, আওয়ামী লীগ নেতা একরামুল কবির কিচলু, ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতা নাজমুল আহসান শিমুল গাজী, আজিজুল ইসলাম সবুজ, যুবলীগ নেতা ইমরান হোসেন রাজিব, শ্রমিকলীগ নেতা তাইজুল ইসলাম মিরাজ প্রমুখ।সংগঠনের নেতারা বলেন, কোনো করোনা রোগীর অক্সিজেন প্রয়োজন হলে আমাদের সংগঠনে যোগাযোগ করলে তার বাড়িতে সিলিন্ডার পৌছে দেওয়া হবে। বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সার্বিক সহযোগিতায় তার নামেই প্রাথমিক অবস্থায় ৬টি াক্সিজেন সিলিন্ডার নিয়ে সংগঠনের যাত্রা শুরু হয়েছে। করোন মহামারীর এই সংকটময় মুহূর্তে সমাজের দানশীল ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান তারা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com