সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে সেনা টহল, যৌথ অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা

বোয়ালমারীতে সেনা টহল, যৌথ অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন রনী,ফরিদপুর প্রতিনিধি: 


ফরিদপুরের বোয়ালমারীতে সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিন মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে সেনা টহল দিয়েছে। এ সময় যৌথ বাহিনীর অভিযানে কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ জনকে ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। পৃথক দুটি আদালতের একটি পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ, মধুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা মনোয়ার এবং সাভার ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন তাওকিরের নেতৃত্বে পরিচালিত আদালত। অপরটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। 
আদালত সূত্রে জানা যায়, সারা দেশে চলমান সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিন মঙ্গলবার কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২৫ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪ (২) অনুসারে জরিমানা করা হয়েছে। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ, মধুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা মনোয়ার ও সেনাবাহিনীর টহল টিমের প্রধান সাভার ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন তাওকিরের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানের ১৫ জন ব্যবসায়ীকে বিধি-নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ১৬  হাজার ৬০০ টাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ৯ জন ব্যবসায়ী ও ১ জন পথচারীকে ১০ হাজার ১০০ টাকা মোট ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা করে আদায় করেন। এ সময় ২৫ টি মামলা দায়ের করা হয়েছে। 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, মহামারি করোনার প্রাদুর্ভাব রোধে সারা দেশে দেওয়া কঠোর লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় এদেরকে জরিমানা করা হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com