মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় কঠোর লকডাউন কার্যকর ও জনসচেতনতায় নগর থেকে উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লায় ঘুরছে জেলা তথ্য অফিসের প্রচারনার ইউনিট।
করোনার প্রথমদিন থেকেই কুমিল্লা মহনগরীসহ বিভিন্ন উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন জেলা তথ্য অফিস। তাছাড়া করছেন মাস্ক বিতরন। লকডাউনের আগে পাড়া মহল্লায় জনসচেতনতা তৈরীতে করেছে ছোট ছোট উঠান বৈঠক।
সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক জানান, সরকারের বিধিনিষেধ বাস্তবায়ন ও জনসচেতনতায় কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাসহ বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে প্রচার কার্যক্রম অব্যাহত আছে।
Leave a Reply