রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় ১৪ আসামী গ্রেফতার

কুমিল্লায় ১৪ আসামী গ্রেফতার


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লা জেলা পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভূক্ত আসামীসহ ১৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত গেল ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুই মাদককারবারি, কোতয়ালী মডেল থানা, চান্দিনা থানা ও বি-পাড়া থানা পুলিশের অভিযানে ৭ জন পরোয়ানাভূক্ত আসামী, পাঁচ জন মাদক ব্যবসায়ী ও দুজন চোরকে গ্রেফতার করে। পরোয়ানার আসামীরা হলেন, সদর উপজেলার আড়াইওড়ার সরকার বাড়ির বাসিন্দা মোঃ রবিন, মধ্য পাড়ার নোয়াব মিয়ার বাড়ির বাসিন্দা মোঃ আবুল কালাম, চান্দিনা থানার চানসার এলাকার মোঃ আবু হানিফ রাসেল, একই এলাকার মোঃ আবু হানিফ মিয়া, চান্দিনার গল্লাই এলাকার মোঃ ইয়াসিন খাঁন, বি-পাড়ার জামতলি এলাকার মোঃ নুর আলম ও মোঃ শাকিল । এছাড়া কোতয়ালী মডেল থানা পুলিশ ১০৯ পিস ইয়াবাসহ ইমান হোসেন, জুলেখা বেগম, দেলোয়ার হোসেন দেলু, চান্দিনা থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ মামুন নামে এক মাদক কারবারি, ১টি টিভি চারটি মোবাইল সেটসহ ইলিয়াছ ও ইমন হোসেন নামে দুই চোরকে গ্রেফতার করে। জেলা গোয়েন্দা পুলিশ ৫নং পাঁচথুবীর ইটাল্লা থেকে ছয় কেজি গাঁজা ও ১টি অটোরিকশা জব্দসহ ইসমাঈল ও মীর হোসেন নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com