শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সদরপুরে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।

সদরপুরে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।


শিশির খাঁন,সদরপুর উপজেলা প্রতিনিধি:


ফরিদপুরের সদরপুরে মহামারী করোনার দ্বিতীয় সপ্তাহব্যাপী লকডাউনের প্রথমদিনে সরকারের কঠোরবিধি নিষেধ কার্যকরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদরপুর অঞ্চলিকটিম। সেনাবাহিনীরটিম উপজেলার ৯টি ইউনিয়নে তাদের টহল কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান দলের অধিনায়ক। সদরপুরে প্রতিনিয়ত করোনা সংক্রমন উদ্বেগজনকহারে বৃদ্ধি পাওয়ায় এবার পুরোদমে মাঠে নেমেছে উপজেলার ভ্রাম্যমান আদালতটিম।  সকাল ৮টা থেকে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার,এসিল্যান্ড সজল চন্দ্র শীল ও সদরপুর থানার ওসি সুব্রত গোলদার এ যৌথ অভিযান পরিচালনা করেন। দুপুর ১টা থেকে মাঠে নামেন সেনাবাহিনীর সদস্যরা। যৌথবাহিনীর অভিযানে সকাল থেকেই পাল্টে গেছে উপজেলাসহ পার্শ্ববতী এলাকার চিত্র। উপজেলার বিভিন্ন হাটবাজার ও সড়ক থেকে সরকারি বিধিনিষেধ অমান্য করার দায়ে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ও সজল চন্দ্র শীল পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫জন কে ১১হাজার টাকা জরিমানা করা হয়। লকডাউন প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার বলেন, সরকারের বিধিনিষেধ মানাতে জনগনকে বিভিন্নভাবে সচেতন করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও করোনা প্রার্দুভাবকালে কর্মহীন মানুষের জন্য ত্রাণ ব্যবস্থা করা হচ্ছে।সেনাবাহিনীর ক্যাম্পেটন বিধান কৃষ্ণ মন্ডল বলেন, বাংলাদেশে করোনা প্রাদর্ুুভাব গত কয়েক সপ্তাহে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সরকারের সিদ্ধান্ত এবং সেনাসদরের নির্দেশ অনুযায়ী জাতীয়ভাবে সারাদেশে করোনা প্রার্দুভাব হ্রাসকল্পে প্রশাসনের সহায়তায় আমরা টহল পরিচালনা করছি। সেনাবাহিনী করোনা প্রটোকল মেনে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধিতে বেসামরিক প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। গত বছরের ন্যায় এ বছরেও দেশের এই দুর্যোগপূর্ন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সর্বাতœক সহায়তা প্রদান করছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার জন্য ও আহব্বান জানান সেনা বাহিনীর এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com