শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ধর্ষণে জন্ম নেয়া সন্তানের পিতৃত্বের দাবীতে থানায় অভিযোগ

গৌরীপুরে ধর্ষণে জন্ম নেয়া সন্তানের পিতৃত্বের দাবীতে থানায় অভিযোগ

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের গোবড়া গ্রামের এক নারী (১৬) ধর্ষণে জন্ম নেয়া সন্তানের পিতৃত্বের দাবীতে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। 
মামলাসূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ মার্চ রাতে ভুক্তভোগী নারী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে অভিযুক্ত একই গ্রামের মোঃ হাশিম উদ্দিনের ছেলে মোঃ হাছান (২৩) বাদীর অজান্তে ঘরে লুকিয়ে থাকে। বাদী ঘুমানোর পর জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।
তিনি আরো উল্লেখ করেন, উক্ত ঘটনার সময় বাড়িতে কেবল তার প্রতিবন্ধী বাবা ছিলেন। মায়ের চিকিৎসার জন্য দুই ভাই ঢাকায় অবস্থান করছিলেন। 
এসময় ধর্ষক হাছান হুমকি দেয় কাউকে বিষয়টি জানালে ভিডিও ভাইরাল করে দেয়া হবে। এই ভয়ে ভুক্তভোগী নারী বিষয়টি গোপন করেন। পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকার তাকে ধর্ষণ করে অভিযুক্ত হাছান। এতে তিনি গর্ভবতী হয়ে পড়েন। চিকিৎসার পর মা ও ভাইয়েরা বাড়ীতে ফিরে এসে বিষয়টি জানতে পারেন। এসময় হাছানকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে তার বাড়িতে নিয়ে গিয়ে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করেন কিন্তু এসময় কোন বিবাহ রেজিষ্ট্রি করা হয় নাই। বিবাহ রেজিষ্ট্রির জন্য ভুক্তভোগী নারী ও তার পরিবারের পক্ষ থেকে চাপ প্রয়োগ করলে হাছান ওই নারীকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে বাবার বাড়িতে অবস্থান করেন তিনি। গত ২৮ জানুয়ারী ২০২১ ইং ভুক্তভোগী নারী একটি কন্যা সন্তান জন্ম দেন। সন্তানের জন্মের পরও অভিযুক্ত হাছান কোন ধরণের খোঁজ-খবর নেয়নি। 
মঙ্গলবার (৬ জুলাই) ভুক্তভোগী নারী ধর্ষণের অভিযোগ ও সন্তানের পিতৃত্বের দাবীতে গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/৩) এর ৯(১) এর ধারায় মামলা দায়ের করেন। মামলা নং- ০৪, তারিখ- ০৬/০৭/২০২১ইং। 
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, অভিযুক্ত হাছানকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com