কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় জনপ্রিয় টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মরহুমা ওমেদা বেগমের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে সংরাইশ সরকারি শিশু পরিবারে মাইটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সাইফ উদ্দিন রনীর আয়োজনে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফিরাত ও জান্নাত কামনা এবং মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীসহ মাইটিভি পরিবারের এবং কুমিল্লায় কর্মরত সকল সাংবাদিকের সুখ, শান্তি ও করোনা মহামারি থেকে সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply