মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
করোনা ভাইরাস মহামারিতে কঠোর লকডাউন বাস্তবায়নের পাশাপাশি অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়া।
মঙ্গলবার সকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে অসহায় ও হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে.কর্ণেল সাব্বির হাসান পিএসসি। এ সময় ক্যাপ্টেন আবরার ফায়িজ খানসহ অন্যান্য সেনা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন সড়কে করোনা ভাইরাস মহামারিতে মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাফসসহ নানান স্বাস্থ্য উপকরণ বিতরন করছেন সেনাবাহিনী।
খাদ্য সামগ্রী বিতরনকালে ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাব্বির হাসান. পিএসসি বলেন, করোনা ভাইরাস মহামারির আগ্রাসন রোধকল্পে সরকার লকডাউন দেওয়ার শুরু থেকে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং অসহায় ও দিনমজুর, হত দরিদ্রদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করছে এবং তা আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply