রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ধোবাউড়ায় ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ধোবাউড়ায় ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধিঃ 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিন মাইজ পাড়া ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের আব্দুল মোতালেবের কন্যা হালিমা খাতুন হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।হালিমা খাতুন এর পারিবারিক সূত্রে জানা যায়,তার এক কন্যা সন্তান রেখে দশমাস পুর্বে ২য় বিয়ে হয় একই  ইউনিয়নের খাগগড়া গ্রামের পাঁচ সন্তানের জনক হুমায়ুন কবির আকন্দের সাথে।বিয়ের পর থেকেই হালিমা খাতুনের সাথে যৌতুকের টাকা নিয়ে পারিবারিক কলহ চলছিল স্বামীর।গত ১৫ মার্চ দুপুরে হালিমা ও তার স্বামী বসত ঘরে শুয়ে ছিল।বিকেলে ঘরের দরজা বন্ধ দেখে হুমায়ুন কবির আকন্দে বড় ভাইয়ের স্ত্রী দরজায় ধাক্কা দেয়। এক পর্যায়ে পুলিশকে খবর দিলে ঘরের ধর্নার সাথে হালিমার ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর ঘটনাটি সন্দেহ হলে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। গত ৩ জুলাই ময়না তদন্তের রিপোর্টে সূত্রে জানা যায়,হালিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হালিমার ভাই মোঃ হাফিজ উদ্দিন ময়নাতদন্তের রিপোর্ট জানতে পেরে ৪ জুলাই ধোবাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে হালিমার স্বামী হুমায়ুন কবির আকন্দকে আটক করে ৫ জুলাই ময়মনসিংহ আদালতে প্রেরন করেছেন বলে জানান ওসি মোঃ আবুল কালাম আজাদ। এ বিষয়ে হালিমার ভাই জানান,যৌতুকের বলি হয়েছেন তার ৪ মাসের অন্তঃসত্বা বোন হালিমা। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করে স্বামী  হুমায়ুন কবির আকন্দ ও তার পরিবারের লোকজন। তার বোন হালিমাকে যে ভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলানো হয়েছে ঠিক একই ভাবে আইনের মাধ্যমে  তার বোনের হত্যাকারীদের তিনি ফাঁসি দাবী করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com