রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে ৩১৮ জনের নমুনা রিজেক্ট

যশোরে ৩১৮ জনের নমুনা রিজেক্ট


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য সংগৃহীত ৩১৮ টি নমুনা রিজেক্ট করা হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার কর্তৃপক্ষ নমুনাগুলো রিজেক্ট উল্লেখ করে সোমবার তালিকা পাঠায়। যবিপ্রবির এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, টেস্ট টিউব ও শিটে লেখা নাম ও সিরিয়ালের মিল না থাকার কারণে নমুনাগুলো রিজেক্ট করা হয়েছে।   
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, গত ১ ও ৩ জুলাই ৪৮১ করোনা সন্দিগ্ধদের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে পরীক্ষার জন্য জেনোম সেন্টারে পাঠানো হয়। সোমবার সকালে ল্যাব থেকে পাঠানো ফলাফলের তালিকায় ৩১৮ জনের নমুনা রিজেক্ট দেখানো হয়েছে। 
নমুনা রিজেক্ট হওয়া এমন একজন রিপন হোসেন জানান, তিনি আগে থেকেই করোনা পজেটিভ ছিলেন। বর্র্তমান অবস্থা নিশ্চিত হওয়ার জন্য তিনি হাসপাতালের মাধ্যমে নমুনা পরীক্ষার জন্য পাঠান। ৫ জুলাই সোমবার ফলাফল নিশ্চিত হওয়ার জন্য হাসপাতালে এসে  জানতে পারেন নমুনা রিজেক্ট হয়েছে। বিষয়টি সত্যিই কষ্টদায়ক।  হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আখতারুজ্জামান জানান, নমুনাগুলো রিজেক্ট ঘোষণার পর প্যাথলজি বিভাগের কনসালটেন্ট ডা. হাসান আব্দুল্লাহকে ডেকেছিলাম। কি কারণে নমুনাগুলো রিজেক্ট হলো তা খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।  যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ল্যাব পাঠানো ফলাফলের তালিকায় ৩১৮ জনের নমুনা রিজেক্ট দেখার পর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলেছেন বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে। সিভিল সার্জন জানান, নমুনা রিজেক্ট হওয়া ব্যক্তিদের খবর দিয়ে বিনামূল্যে ফের নমুনা পরীক্ষা করানোর পরামর্শ দেয়া হয়েছে । যবিপ্রবির এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, হাসপাতাল থেকে পাঠানো নমুনা গুলোর সিরিয়াল নম্বর মেলাতে খুব বেগ পেতে হয়।  টেস্ট টিউব ও  শিটে করা তালিকার নাম ও সিরিয়ালের মিল না থাকার কারণে এমনটা হয়।  বিগত দিনে হাসপাতালের কর্তৃপক্ষকে বিষয়টি সমাধান করে নমুনা পাঠানোর জন্য বলা হয়েছে। ১ ও ৩ জুলাই পাঠানো নমুনার টেস্ট টিউব ও শিটে লেখা নাম ও সিরিয়ালের মিল করা যাচ্ছিলো না। যে কারণে বাধ্য হয়ে ৩১৮ টি নমুনা রিজেক্ট করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com