শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চিতলমারীতে ‘অক্সিজেন ব্যাংক’ সেবা দিচ্ছে ছাত্রলীগ

চিতলমারীতে ‘অক্সিজেন ব্যাংক’ সেবা দিচ্ছে ছাত্রলীগ


মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট) ঃ

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে ও জেলা ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে চিতলমারী  উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ফোন কলের মাধ্যমে অক্সিজেন সিলিণ্ডার পৌঁছে দেবে রোগীর বাড়িতে।
এখন থেকে ” হট লাইনে ফোন করি, অক্সিজেন পৌঁছে যাবে আপনার বাড়ি” এই কর্মসূচির আওতায় অক্সিজেন ব্যাংক সেবা দিচ্ছে চিতলমারী উপজেলা ছাত্রলীগ।
সোমবার বিকাল (৫ জুলাই) বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগ কর্যালয়ে এ অক্সিজেন ব্যাংক কার্যক্রমের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। 
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও অক্সিজেন ব্যাংকের চিতলমারীর সমন্বয়ক রবিন হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক লিমন খান, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহসহ ছাত্রলীগ নেতা-কর্মীবৃন্দ।
এ ব্যপারে চিতলমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী বলেন, করোনা পরিস্থিতির চরম অবনতির প্রেক্ষিতে বাগেরহাট সদর আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়ের সার্বিক সহযোগিতা এবং নির্দেশনায় চিতলমারী বাসির জন্য এ মূহুর্তের সবথেকে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী এ পদক্ষেপ ব্যাপকভাবে প্রশংসনীয়। জরুরি এবং দ্রুত এ অক্সিজেন সেবার মাধ্যমে বেঁচে যাবে অনেক প্রাণ, তিনি বলেন। 
জরুরি এ সেবা গ্রহণ করার জন্য তিনি চিতলমারী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রবীন হীরার সাথে এই হটলাইন -০১৯১১২০৪৯৭০ নাম্বার এ সকলকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com