কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে (কুমেক) এ পরিচালকের অনুমতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে হাসপাতালের ওয়ার্ড মাস্টার এক সাংবাদিককে লাঞ্ছিত করে।
লাঞ্ছিত হওয়া সাংবাদিক সাংবাদিক অমিত মজুমদার অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোষ্টের কুমিল্লা সংবাদদাতা।
সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে মেডিকেল কলেজের করোনা ইউনিটের সামনে এ ঘটনা ঘটে। সাংবাদিক অমিত জানান, কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য যান। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক থেকে অনুমতি নিয়ে তিনি করোনা ইউনিটের সামনে দাঁড়িয়ে ছবি তোলতে চাইলে ওয়ার্ড মাস্টার আক্তার আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন।
এক পর্যায়ে আমাকে মারপিঠ করেন এবং ক্যামরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।পরে উপস্থিত আনসার সদস্যরা তাকে উদ্ধার করে।
কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রেজাউল করিম বলেন, অনাকাঙ্খিত যে ঘটনাটি ঘটেছে সেজন্য আমি দুঃপ্রকাশ করছি।ঘটানাটি তদন্ত করে ওয়ার্ড মাস্টার আক্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। তবে করোনা ইউনিটের ছবি সংগ্রহ করার আগে স্বাস্থ্য বিভাগের রুল ফলো করা উচিত।কিন্তু হুট করে সাংবাদিককে মারধর বা লাঞ্চনার ঘটনা ঠিক হয়নি।এটা মেডিকেলের বিষয়, আমার কাছে বিষয়টি আসলে, তা খতিয়ে দেখবো।
Leave a Reply