মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়


কুবি প্রতিনিধিঃ


করোনাকালীন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। আজ সোমবার (৫ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, আবাসিক ছাত্র-ছাত্রীরা করোনাকালে যতদিন হলে উঠতে পারবে না ততদিন পর্যন্ত আবাসিক হল ফি মওকুফ করা হয়েছে একই সাথে পরিবহন ফি ও (মওকুফ করা হয়েছে)।
তিনি আরও বলেন, পরিবহন ফি বছরে দেওয়া হয়, কেউ যদি দিয়ে থাকে তাহলে তারটা পরের বছরের সাথে যুক্ত হয়ে যাবে। অথবা যদি স্নাতকোত্তরের শিক্ষার্থী হয় যার পরের বছর নেই, সেইক্ষেত্রে তার জামানতের টাকার সাথে ফেরত দেওয়া হবে।
করোনাকালিন একজন শিক্ষার্থীর পক্ষে আগের মত বিভাগের সহযোগী সংগঠন ফি, ল্যাব ফি, হলসহ আনুষঙ্গিক ফি যা বিভাগভেদে তিন হাজার থেকে ছয় হাজার টাকা পরিশোধ করতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে।
স্নাতকোত্তরের ভর্তি ফি মওকুফের ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে প্রত্নতত্ত্ব ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিহা আজাদ বলেন, অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। তবে হলের ফি টাও যেন মওকুফ করে দেয়া হয়। বন্ধে আমরা হলে না থাকলেও অনেক ফি জমেছে।
উল্লেখ্য, গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে  স্নাতকোত্তরের ভর্তি ফি ও হল ফি কমানোর দাবি জানান। একইসাথে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com