মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৫ পরোয়ানার আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সকাল পর্যন্ত গেল ২৪ ঘন্টার অভিযানে তাদের গ্রেফতার করে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, বিশেষ অভিযান পরিচালনা করে পালাতক পাঁচ পরোয়ানা ভূক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার হাজি বাড়ির বাসিন্দা মোঃ শাহিন মিয়া, শংকরপুর এলাকার বাসিন্দা মোঃ বাবুল হোসেন, কাপ্তান বাজার কাজি বাড়ির বাসিন্দা সাইফুল হোসেন জয়, কাপ্তান বাজার পাক্কার মাথার মোঃ নাঈম ও রানীর বাজার খিলজী ভিলার রাফাতুল ইসলাম অর্ণব। এছাড়া পাচঁ লিটার চেল্লাই মদ ও ১০০ পিচ ইয়াবাসহ ২ মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ সদর দক্ষিনের সুয়াগাজী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের অভিযোগে ১৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়। আটককৃত মোঃ দুলাল মিয়া সদর দক্ষিন থানার দড়িবট্ট গ্রামের বাসিন্দা। র্যাব জানায় সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply