শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
১৫ হাজার ছাড়ালো কুমিল্লায় আক্রান্তের সংখ্যা ২৪ ঘন্টায় মৃত্য ৪ সনাক্ত ২৫২

১৫ হাজার ছাড়ালো কুমিল্লায় আক্রান্তের সংখ্যা ২৪ ঘন্টায় মৃত্য ৪ সনাক্ত ২৫২


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লায় গত রবিবার বিকাল ৫টা থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৫২ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন চারজন। সুস্থ হয়েছেন ৫০ জন। গতকাল সোমবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘন্টায় নমুনা প্রেরণ করা হয়েছে ৯০২, প্রতিবেদন পাওয়া গেছে ৬৭০জনের । সনাক্তের হার ছিল ৪২.১ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষার জন্য ৮৭ হাজার ৮৪৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৮৬ হাজার ৫২৬ জনের। এর মধ্যে ১৫ হাজার ২৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৮৫ জন। আর মারা গেছেন ৪৯৩ জন। বিদেশগামী ১৪৩ জন যাত্রীর করোনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া চারজন হলেন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার তিনজন ও একজন লাকসাম উপজেলার বাসিন্দা।
এদিকে করোনা ভাইরাস সনাক্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৩৯ জন, আদর্শ সদর উপজেলার ১৪জন, সদর দক্ষিন পাঁচজন, বুড়িচং উপজেলায় ২২জন, বি-পাড়া ১২জন, চান্দিনা ১০জন, চৌদ্দগ্রাম চারজন, দেবিদ্বার ১৭জন, দাউদকান্দি চারজন, লাকসাম সাতজন, লালমাই তিনজন, নাঙ্গলকোট ১০জন, বরুড়া পাঁচজন, মনোহরগঞ্জ দুজন, মুরাদনগর ১৫জন, মেঘনা দুজন, তিতাস একজন ও হোমনা ১০ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com