রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে রাস্তায় দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ

ত্রিশালে রাস্তায় দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে দুধের ন্যায্য মূল্য না পেয়ে খামারি গণ দুধ মাটিতে ফেলে অভিনব প্রতিবাদ করেছেন।সোমবার (৫ জুলাই) সকালে পৌর বাজারে ২০/৩০ জন খামারি ১০০ লিটার দুধ রাস্তায় ঢেলে এ প্রতিবাদ জানান।খামারিরা জানান,লকডাউনের কারণে বেশ কিছুদিন ধরেই বাজারগুলোতে দুধের দাম কমে যায়। প্রতি কেজি দুধ ২০ টাকা কেজি দরেও তারা বিক্রি করতে পারছেন না। এ অবস্থায় রাগে ক্ষোভে অর্ধশত খামারি তাদের উৎপাদিতে প্রায় ১০০ লিটার দুধ বাজারের রাস্তায় ফেলে দেন। এসময় খামারিরা সরকারি ব্যবস্থাপনায় মিল্কভিটার মাধ্যমে দুধ ক্রয়ের দাবি জানান।জানা যায়, ময়মনসিংহের ত্রিশালে ৩০০ থেকে ৪০০ গরুর দুগ্ধ খামার রয়েছে।এসব খামারের দুধ স্থানীয় হাট-বাজারে বিক্রি হয়। বাড়িতে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি গোয়ালের কাছে প্রতিদিন ৪০/৫০ লিটার দুধ বিক্রি করেন একেকজন খামারি। কিন্তু লকডাউনের কারনে বাজার মন্দা থাকায় গোয়াল না আসলে দুধ নেওয়ার মত ক্রেতাও পাওয়া যায় না। বিক্রি করতে না পেরে দুধ নিয়ে বাড়ি ফিরতে হয় তাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com