সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
টঙ্গীতে মরা গরুর মাংস বিক্রির দায়ে ৩জন গ্রেফতার

টঙ্গীতে মরা গরুর মাংস বিক্রির দায়ে ৩জন গ্রেফতার

মো.রবিউল ইসলাম, টঙ্গীঃ

গাজীপুরের টাঙ্গীর আউচ পাড়া এলাকায় মরাগরুর মাংস বিক্রি করার অভিযোগ ৩জনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 
আটককৃতরা হলেন টঙ্গী পশ্চিম থানাধিন আউচ পাড়া বিনিময় কমপ্লেক্সে মার্কেটের পাশের বাসার মৃ-আলেক শেখ ছেলে মোঃ মাজেদ শেখ (৬০) টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর এলাকার মৃ-আদম আলীর ছেলে দুলাল মিয়া (৪০) একি এলাকার আব্দুল জবার মিয়ার ছেলে আহমেদ উল্লাহ (৪৫)। 
সোমবার দুপুর সাড়ে ১২টার সময় টঙ্গীর আউচপাড়া এলাকার বিনিময় কমপ্লেক্স মার্কেটর পিছনে পরিত্যক্ত জায়গায় মরা গরুর ভাগাভাগি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, টঙ্গী  থেকে এক গরু ব্যবসাহি প্রাইভেট গাড়ী করে গরু নিয়ে যাওয়া সময় হটাৎ  আউচপাড়া ওয়ান ব্যাংক সামনে আসলে গরুটি মারা যায়। গরুর মালিক মৃত্য গরুটিকে ওয়ান ব্যাংকের পিছনে ফেলেদিয়ে চলে যায়।
সকালে দিকে আসামিরা মরা গরুটিকে দেখতে পেয়ে বিনিময় কমপ্লেক্স এর পিছনে নিয়ে যায় এবং মরা গরুটিকে বিক্রির উদ্দেশ্য জবাই করে। দুপুর সাড়ে  ১২টার দিকে বিষয়টি জানাজানি হলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তিন জনকে ঘটনা স্থল থেকে গ্রেফতার করে এবং বাকি গুলো পালিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি ঘটনাস্থল থেকে ৩জন কে গ্রেফতার করি তাদের সহযোগী আরো কয়েকজন ছিলো তারা পুলিশ দেখে পালিয়েছে তাদেরও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।এবিষয়ে টঙ্গী পশ্চিম থানা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন একটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com