শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে লকডাউনের পঞ্চম দিনে খাবার বিতরণ, মানুষের চলাচল বৃদ্ধি

নওগাঁর মহাদেবপুরে লকডাউনের পঞ্চম দিনে খাবার বিতরণ, মানুষের চলাচল বৃদ্ধি


কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ


নওগাঁর মহাদেবপুরে সোমবার ৫ জুলাই লকডাউনের পঞ্চম দিনে সাধারণ মানুষের চলাচল বৃদ্ধি পায়। মাঝে মাঝে কিছু যন্ত্র চালিত যানবাহন দেখা যায়। দোকানপাট বন্ধ ছিল। উপজেলা সদর হাসপাতালের সামনে বেশ কয়েকটি চায়ের দোকান খোলা রয়েছে। অফিস পাড়ায় উপজেলা খাদ্য অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর হিসাব রক্ষণ অফিস খোলা রয়েছে। 
বিকেল চারটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০০ জন সিএনজি, অটো চার্জার, ক্ষুদ্র চা দোকান, হোটেল শ্রমিক ও দোকান কর্মচারীর মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ছিল ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, একটি সাবান, ১০ কেজি চাল ও ৫ কেজি আম।
খাবার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। 
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী ও সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন। 
এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি এবং এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মিলন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সরকারি বিধি নিষেধ ভঙ্গ করায় ৬ টি মামলা ও ১৫০০ টাকা জরিমানা দায়ের করেন। 
এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন উপজেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১০ টি মামলা  ও ৪৫০০ টাকা জরিমানা আদায় করেন। 
উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যায়। মাঝে মাঝে বিজিবি ও সেনাবাহিনীর গাড়িবহর দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com