কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উদ্যোক্তা ও নেতৃত্ব উন্নয়ন নিয়ে কাজ করা সংগঠন “অন্ট্রোপ্রেনিয়রশীপ এন্ড লিডারশীপ ডেভলপমেন্ট ক্লাব (ইএলডিসি)” এর দ্বিতীয় বর্ষে পদার্পন উপলক্ষে নানামুখী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (৩জুলাই) দিনব্যাপী ভার্চুয়াল মাধ্যমে উৎযাপন করা হয় এই অনুষ্ঠানগুলো।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনটির উপদেষ্টা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক মাহাফুজুর রহমান একটি ভিডিও বার্তার মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন “ইএলডিসি কিছু চমৎকার কর্মসূচির মাধ্যমে তাদের ভিন্নতা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং এতো অল্পসময়ে তাঁরা ক্লাবের নিজস্ব ওয়েবসাইট ও সদস্যদের নানামুখী ট্রেনিং দিয়েছে যা খুব অনুপ্রেরণাদায়ক। আমি এই ক্লাবের একজন উপদেষ্টা হয়ে নিজেকে গর্বিত মনে করছি।”
তাছাড়া সংগঠনের এনভয়রা ‘ইএলডিসি’ নিয়ে তাদের লিখিত বার্তা প্রদানের মাধ্যমে ইএলডিসি’র বর্তমান অবস্থান ও ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা প্রকাশ করে।
এরপরে সংগঠনটি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিনোদনমূলক কুইজের আয়োজন করে তাদের অফিসিয়াল পেইজের মাধ্যমে।
সর্বশেষ রাত আটটায় জোবায়দা ফাউজিয়া নদীর সঞ্চালনায় প্রতিষ্ঠাকালীন সদস্যদের নিয়ে ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করা হয়। সেখানে বক্তারা সংগঠনের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানান।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক জহির রায়হান বলেন “বরাবরের মতোই ইএলডিসি সবসময়ই ভিন্নতায় বিশ্বাসী। ক্যাম্পাস খোলা থাকলে হইতো বড় পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন হতো, কিন্তু ভার্চুয়ালি সারাদিন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত থাকার চেষ্টা করেছি।”
প্রসঙ্গত, ২০২০ সালের ৩ জুলাই মাত্র ১৭ জন নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে সংগঠনটির ৩ জন উপদেষ্টা, ১৯ জন সদস্য, ১৬ জন ম্যানেজমেন্ট ট্রেইনার এবং ২০ জন ডিপার্টমেন্ট এনভয় রয়েছে।
Leave a Reply