রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনায়ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনায়ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রেডজোন ও ইয়োলোজোনে চিকিৎসাধীন আরও ১৭ জন মারা গেছেন। যা করোনাকালের শুরু থেকে একদিনে সর্বোচ্চ মৃত্যু হিসেবে রেকর্ড করা হয়েছে।  হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ১৭ জনের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৭ জন। তারা হলেন যশোর শহরের বেজপাড়া এলাকার মৃত মজনু শেখের স্ত্রী সখিনা বেগম (৬০), সদর উপজেলার ছোট মেঘলা গ্রামের মখলেছুর রহমানের স্ত্রী সমেত্ত বেগম (৬০), মণিরামপুর উপজেলার দেবীদাসপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মিজানুর রহমান (৪২), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আখমুন্দিয়া গ্রামের আকবার আলীর স্ত্রী হামিদা বেগম (৭৫), গাবতলা এলাকার তাবারক আলীর ছেলে মোবাচ্ছের (৫৩), মহেশপুর উপজেলার একতারপুর গ্রামের জবেদ আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫), ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আমতলা এলাকার মুনছুর আলীর  স্ত্রী মনোয়ারা বেগম (৭০)। করোনার উপসর্গে মৃত ১০ জন হলেন, চৌগাছা উপজেলার ফুলসার গ্রামের আমজাদ আলীর ছেলে তোফাজ্জেল হোসেন (৭৫), অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার মাওলা বক্সের ছেলে আব্দুল লতিফ (৭০), সদর উপজেলার আরিচপুর গ্রামের মোসলেম আলীর ছেলে অজিদ বিশ্বাস (৬৫), বসুন্দিয়া গ্রামের তারক নাথের ছেলে অজিত কুমার সাহা (৮০), মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে  ইউনুস আলী (৬৪), ভেকুটিয়া গ্রামের চেরাক আলীর ছেলে তাজুল ইসলাম (৬০), উপশহর এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী নাজমা বেগম (৩৮), মণিরামপুর উপজেলার বজলুর হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫৫), কুয়াদা গ্রামের আমিন উদ্দিনের স্ত্রী আয়েশা বেগম (৭৫) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শুভ আলীর ছেলে এস হক (৮৪)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com