রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর সমূদ্রে মাছ শিকার করায় ৭ ট্রলার মালিক কে ১ লক্ষ ৯০ হাজার টাকা অর্থদণ্ড

কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর সমূদ্রে মাছ শিকার করায় ৭ ট্রলার মালিক কে ১ লক্ষ ৯০ হাজার টাকা অর্থদণ্ড

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৭টি ট্রলার ও ৩লক্ষ মিটার জালসহ ৩৫ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।
 রবিবার বিকাল তিনটায় উপজেলার আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। আটককৃত ৮ জেলের বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউপির বিভিন্ন এলাকায় এবং বাকি ২৭ জেলের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায়। গোপন সংবাদরে ভিত্তিতে দিনভর অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়েছে।
 এ সময় তিন লক্ষ মিটার জাল এবং আনুমানিক দুই মন মাছ আটক করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ট্রলার মালিককে ৩০ হাজার করে এবং চারটি ট্রলার মালিককে ২৫ হাজার টাকা করে সাতটি ট্রলার মালিককে মোট এক লক্ষ নব্বই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 
কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশ কয়েকদিন ধরে এসব জেলেরা সমুদ্রসহ বিভিন্ন নদ নদীতে মাছ শিকার করে আসছে। গোপন সংবাদরে ভিত্তিতে দিনভর অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে মাছ শিকার করায় সাতটি ট্রলারকে এক লক্ষ নব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com