রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা

বোয়ালমারীতে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সংস্কারের অভাবে ৫ কিলোমিটার দীর্ঘ একটি পাকা রাস্তার এখন বেহাল অবস্থা। রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে শতশত ইঞ্জিন চালিত ইজিবাইক, ভ্যানসহ পথচারী।পার্শ্ববর্তী পারটেক্স জুট মিলের পাটবোঝাই ট্রাক এই রাস্তা দিয়ে  চলাচল করায় রাস্তাটির মারাত্মক ক্ষতি সাধন করেছে। রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হলেও রাস্তাটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজার থেকে চিতার বাজারের ডোবরা পর্যন্ত রাস্তাটি ৫ কিলোমিটার দীর্ঘ। গত ৪ বছর আগে এই রাস্তাটির সংস্কার করা হয়। পরবর্তীতে রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে পিচ উঠে যায়।উপজেলা আ’ লীগের তথ্য ও গবেষণা বিষয়ক  সম্পাদক সাতৈর গ্রামের সৈয়দ সাইদুর রহমান সজল বলেন, সাতৈর থেকে ডোবরা চিতার বাজার সড়কের নাকাল অবস্থা। এই রাস্তাটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। ৫ কিলোমিটার রাস্তায় ছোট বড় হাজার গর্তের সৃষ্টি  হয়েছে। রাস্তা দিয়ে চলাচল করা কষ্টসাধ্য।  সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবর রহমান মোল্যা বলেন, এই রাস্তা দিয়ে একটি জুট মিলের পাট বোঝাই ট্রাক-লরি চলাচল করায় রাস্তাটি ভেঙ্গে চুরমার হয়ে গেছে।সংস্কারের অভাবে রাস্তাটির জীর্ণদশা। রাস্তা দিয়ে যানবাহন এবং পথচারীদের চলাচল করা কঠিন হয়ে পড়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন। উপজেলা প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, রাস্তার দুই পাশে পুকুর বানিয়ে মাছ চাষ করার কারনে রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে। রাস্তার পাশে পুকুরের যদি পাড়ি থাকতো তা হলে রাস্তাটি আর ভেঙ্গে যেত না। রাস্তাটি সংস্কারের জন্য এ বছর প্রস্তাব পাঠানো হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com