মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা নগরীতে সরকার ঘোষিত ১ম সপ্তাহের কঠোর লকডাউনের ৪র্থ দিন গতকাল রোববার সড়কে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল । রিক্সা ছাড়া অন্যান্য যান চলাচল বন্ধ থাকার কথা থাকলেও কিছু ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিগন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন। সরকারি বিধিনিষেধ না মানায় করেছেন মামলা ও জরিমানা।
এদিকে গতকাল রোববার জেলা প্রশাসন ও উপজেলার নির্বাহী প্রশাসন ৩৯টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে সরকারি বিধিনিষেধ না মানায় ২৬৮টি মামলায় ২৭৯ জনকে ৩লক্ষ ৩৮ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন। এছাড়া ১৯২ জনকে প্রধানমন্ত্রী খাদ্য উপহার প্রদান করেন।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মাহমুদুল হাসান রাসেল বিষটি নিশ্চিত করেন।
সকালে কুমিল্লা নগরী ও উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টীম টহল দিতে দেখা যায়। দোকানপাট ও শপিংমলগুলো সম্পুর্ণ বন্ধ রয়েছে। এদিকে লকডাউন অমান্য করে সড়কে বের হওয়ায় পুলিশ, বিজিবি, সেনাবাহিনী টহল দিচ্ছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন টহল থাকলেও কঠোর অবস্থানে না থাকার কারনে রাস্তায় লোকজনের সংখ্যা গত কয়েক দিনের চেয়ে বেশী।
আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বলেন, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে আইন অমান্যকারীদের জরিমানা করছি। আমরা সরোজমিনে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষদের প্রধানমন্ত্রীর খাদ্য উপহার গুলো দিচ্ছি। করোনাকালীন সময়ে ৪৭৯ জনকে ত্রান সহায়তা প্রদান, ১৩০ জন খামারীকে গো খাদ্য ও শিশু খাদ্য দেওয়া হয়েছে ১৩০ জনকে। এছাড়া সদর উপজেলার প্রতিটি ইউনিয়নকে ২ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, রোববার আমি নগরীসহ মহাসড়কে ঘুরেছি, কুমিল্লায় সম্পূন গনপরিবহন বন্ধ রয়েছে। সরকারি বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসন মাঠে কাজ করছে।
Leave a Reply