জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ।
রবিবার বিকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুল জব্বারের কাছে আনুষ্ঠানিকভাবে এসব সিলিন্ডার চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে প্রদান করেন তিনি।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলা সহ এ উপজেলার জরুরী রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট লন্ডন শাখার উদ্যোগে দুই টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ নজরুল ইসলাম,স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply