মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা কোতয়ালি থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য, চার পরোয়ানা ভূক্ত আসামীসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার থেকে রবিবার সকাল পযন্ত গেল ২৪ ঘন্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়। মোটরসাইকেল চোর চক্রের গ্রেফতারকৃতরা হচ্ছে- নগরীর রানীর বাজার এলাকার হাফিজুল ইসলামের ছেলে রাফাতুল ইসলাম অর্ণব (২২), কাপ্তানবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে সাইফুল হোসেন জয় (২০) ও একই এলাকার মো. হেলালের ছেলে মো. নাইম (১৯)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর সার্কেল মো. সোহান সরকারের নির্দেশনায় কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, এএসআই হান্নান আল-মামুন, এএসআই রুবেল মাহমুদসহ পুলিশের একটি টিম নগরীর কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার সিসি টিভি ফুটেজ পর্যালোচনার মাধমে মোটরসাইকেল চোর চক্রের রাফাতুল ইসলাম অর্ণব, সাইফুল হোসেন জয় ও নাইমকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে। এছাড়া ৭ কেজি ১০ বোতল ইস্কাফ সিরাফ ,১৪ বোতল কিং ফিশার বিয়ার, ২০৫ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ী ও চার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
এএসআই হান্নান আল মামুন , এএসআই রুবেল মাহমুদ অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী কাজী সাকিলকে আটক করে। এসআই মোঃ শরীফুর রহমান, এসআই গোলাম কিবরিয়া এএসআই হুমায়ুন কবীর অভিযান চালিয়ে পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে সাত কেজি গাঁজা,১০ বোতল ইস্কাফ সিরাফ ,১৪ বোতল কিং ফিশার বিয়ারসহ মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদকে গ্রেফতার করে।
এছাড়া একবছর বৎসর ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী সদরের নশরাই এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন, মোঃ কাউছারকে গ্রেফতার করা হয়। এক বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী সদরের বড় জ্বালা এলাকার বাসিন্দা ইমাম হোসেন হান্নান (৩৮) ও ঝাকুনি পাড়ার মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।
কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply