রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পীরগঞ্জে মহিলা কাউন্সিলরকে ফুসলিয়ে স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্ট্যাম্প নেয়ার অভিযোগ

পীরগঞ্জে মহিলা কাউন্সিলরকে ফুসলিয়ে স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্ট্যাম্প নেয়ার অভিযোগ


জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার  সংরক্ষিত আসনের ৩নং মহিলা কাউন্সিলর শেফালী বেগমকে ফুসলিয়ে স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্ট্যাম্প নেয়ার অভিযোগ উঠেছে ৫’জন কাউন্সিলরের বিরুদ্ধে।
স্বাক্ষরিত চেক ও স্ট্যাম্প উদ্ধারের দাবিতে গত ২৮জুন পীরগঞ্জ পৌর মেয়র বরাবর আবেদন দিয়েছেন শেফালী বেগম। 
কাউন্সিলর শেফালী বেগম বলেন, প্যানেল মেয়রের অপসারণ ও বিভিন্ন কোন্দলের জেরে সর্মথন বেশি পাওয়ার জন্য আমাকে ফুঁসলিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মিলন,রশিদুল,সামাদ,আমিনুল,মাহফুজ এখন স্ট্যাম্প ও চেক চাচ্ছি আমাকে দিচ্ছেনা।

এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর মিলন ও মাহফুজ বলেন, আমরা কোন চেক স্ট্যাম্প নেয়নি। মিথ্যা বানোয়াট কথা বলছে। 

এ বিষয়ে পীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন বলেন, মেয়র ও আমার বিরুদ্ধে কয়েকজন কাউন্সিলর ষড়যন্ত্র করছে। তারা কাউন্সিলরদের ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে আমার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করছে।

পীরগঞ্জ পৌরসভার মেয়র একরামুল হক বলেন,কয়েকজন কাউন্সিলর আমাকে বেকয়দায় ফেলানোর চেষ্টা করছে। তারা প্যানেল মেয়র নির্বাচিত করেছে তারাই আবার অপসারণ চাচ্ছে ঠুনকো একটি অভিযোগ দিয়ে। আমি প্রশাসনের সাথে কথা বলে একটি সুরাহ করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com