আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এনামুল হক আজ হালুয়াঘাটে মুজিববর্ষের ক শ্রেণির ১ম ও ২য় পর্যায়ের গৃহসমূহ পরিদর্শন করেন। পাশাপাশি তিনি সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সরেজমিন অবলোকনসহ গোবরাকোড়া স্থল বন্দরের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং নানাবিধ দিক নির্দেশনা প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম,সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি এবং সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply