রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেনাপোলের বসের ওজন ৩৮ মন

বেনাপোলের বসের ওজন ৩৮ মন

মোঃ নয়ন সরদারশার্শা উপজেলা প্রতিনিধি    :

স্বল্প একটা পরিসরে ছোট একটি ঘর। তার পাশেই গোয়াল ঘর। এখানেই থাকে ৩৮ মন ওজনের গরু “বেনাপোলের বস”। দীর্ঘ ৫ বছর ধরে নিজের সন্তানের মত বসকে লালনপালন করেছেন আকরাম আলী নামে এক কৃষক। আসছে কোরবানিতে বেনাপোলের এই বসকে বিক্রির প্রস্তুতি নিয়েছে কৃষক আকরাম আলী। বিশালাকার এই বসকে দেখতে ভীড় করছেন বিভিন্ন এলাকার শত শত মানুষ। যশোরের বেনাপোল শহর থেকে ৪ কিলোমিটার দূরে রঘুনাথপুর গ্রামে বেনাপোলের বস নামে একটি গরু প্রস্তুত করেছেন কৃষক আকরাম আলী। কালো রঙের গরুটিকে ৫ বছর ধরে সন্তানের মত লালন পালন করে আসছেন কৃষক আকরাম ও তার স্ত্রী। বেনাপোলের বস নামের এই গরুটি’র ওজন ৩৮ মন। কৃষক আকরাম আসছে কুরবানিতে বিক্রি করতে গরুটির দাম হাকিয়েছেন ৩৫ লাখ টাকা। বিশাল আকারের এই বেনাপোলের বসকে দেখতে কৃষক আকরামের বাড়ীতে ভীড় করছে বিভিন্ন এলাকার মানুষ। কৃষক আকরাম আলী জানান, গত ৫ বছর ধরে দানাদার ও লিকুইড খাদ্য হিসেবে খৈল, গম, ভুট্টা, বুট ও ছোলার ভুষি, চিটাগুড়, ভিজানো চাল, খুদের ভাত, খড়, নেপিয়ার ঘাস ও কুড়া খাওয়ানো হয় বসকে। ৩৫ লাখ টাকা হলে আমি গরুটি বিক্রি করবো। আসছে কোরবানি ঈদে বেনাপোলের বসকে বিক্রি করতে আকরাম আলী দিন রাত পরিশ্রম করে প্রস্তুত করেছেন। বিশাল এই গরুটি দেখতে বাড়িতে সকল সময় বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ বসে থাকেন ঘন্টার পর ঘন্টা। বেনাপোলের বসকে কিনতে চান তাহলে ০১৯১৭৯১৮৭৮১ নম্বরে কৃষক আকরাম আলীর সাথে যোগাযোগ করতে পারেন। বেনাপোলের পশু ডা. মো. আব্দুল্লাহ বলেন, প্রায় ৩ বছর ধরে বেনাপোলের বসকে আমি চিকিৎসা দিয়ে আসছি। অভাবী কৃষক আকরাম আলী অনেক বেশি যত্ন নিয়ে গরুটি লালন পালন করেছে। এই কোরবানি ঈদে গুরুটি বিক্রি করবে। যদি ন্যায্য দাম পায় তাহলে অনেক উপকার হবে অভাবী আকরাম আলী। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com