শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় নানা অজুহাতে রাস্তায় নামছে মানুষ

বরগুনায় নানা অজুহাতে রাস্তায় নামছে মানুষ

বরগুনা  প্রতিনিধিঃ

সারাদেশে করোনা সংক্রমণ রোধে জারি করা ‘কঠোর বিধিনিষেধ‘ মানার চতুর্থ দিন আজ। রবিবার সকালে দেখা যায়,আমতলী পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে দেখা যায় ফাঁকা রাস্তায় লোকজন ঘুরে বেড়াচ্ছেন। কেউ রিকশা নিয়ে বের হয়েছেন,কেউবা পায়ে হেঁটে ।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে পড়লে দিচ্ছেন নানান অজুহাত। তাদের বাহিরে বের হওয়ার কারণ জানতে চাইলে নানান অজুহাতের কথা তুলে ধরছেন। অনেক সময় অযৌক্তিক কারণ শুনে বিব্রত হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চতুর্থ দিনে নানা অজুহাতে মানুষ রাস্তায় বের হচ্ছেন। তাদের ঘরে ফেরাতে রীতিমত যুদ্ধ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সকাল ১০ টার দিকে শহরের প্রধান কাঁচাবাজারে কিছুটা ভীর থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাজার মোটামুটি ফাঁকা হয়ে যায়। তবে কাঁচাবাজারে অনেকে মাস্কবিহীন কেনাকাটা করতে দেখা যায়। এছাড়াও, কিছু রিকশা, মোটর সাইকেল এবং পন্যবাহী যানবাহন চলাচল করছে।

এদিকে,মূল সড়কে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা মানুষের চলাচল নিয়ন্ত্রণ করলেও শহরের পাড়া-মহল্লায় বের হওয়া মানুষদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এমনকি প্রশাসনকে ফাঁকি দিয়ে অলিগলিতে চলছে আড্ডা।

অন্যদিকে,শহরের বিভিন্ন মার্কেটের সামনে দোকানীদের বসে থাকতে দেখা গিয়েছে। কোন ক্রেতা যখন তার প্রয়োজনীয় জিনিস লাগছে ওই বিক্রেতাদের বললে তার কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সেটি তারা বিক্রি করছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন,মানুষ খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছে আমারা প্রত্যেকের কাছে কারণ জানতে চাচ্ছি এবং তা যাচাই বাছাই করছি। যে সমস্ত গাড়ি কঠোর বিধিনিষেধের আইন অমান্য করছেন তাদের মামলা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com