শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে চলছে কঠোর সাটডাউন, ১১৩ জনকে ৫৭ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে চলছে কঠোর সাটডাউন, ১১৩ জনকে ৫৭ হাজার টাকা জরিমানা


মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে চলছে কঠোর সাটডাউন। ৩জুলাই শনিবার সকাল থেকে মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। এর মধ্যেও শহরে লোকজনের কারণে অকারণে রাস্তায় বের হচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায়, অকারণে বাসা থেকে বের হওয়ার দায়ে ৮১ জনকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবির হোসেন, আরিফুজ্জামান ও অং সিং মারমা এদের নেতৃত্বে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই জরিমানা করেন। সকাল থেকে সেনাবাহিনীর একটি টিম শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছে।
এদিকে ঝালকাঠির রাজাপুরে লকডাউনের তৃতীয় দিনে কঠোর অবস্থানে মাঠে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন। সরকারের নির্দেশিত মার্কেট ও দোকানপাটসহ খুলতে দেয়া হচ্ছেনা অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। জরুরী প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে বের হতে দেয়া হচ্ছেনা। অজুহাত দেখিয়ে বা কোনও অজুহাত ছাড়া যারা ঘরের বাইরে বের হচ্ছেন অথবা সরকারের নির্দেশ অমান্য করার চেষ্টা করছেন যারা, তাদেরকে আইনের আওতায় আনছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোক্তার হোসেন বলেন, করোনার সংক্রমন থেকে লোকজনকে মুক্ত রাখতে সরকারের নির্দেশ মেনে চলার জন্য প্রশাসন মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। 
যারা সরকারের নির্দেশ অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। লকডাউনের তৃতীয় দিনে ৩ জুলাই শনিবার উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৩টি মামলায় ৩২জনকে ২১ হাজার ৯শ টাকা জরিমানা করছেন।
অকারনে রাস্তায় বের হওয়া মানুষকে ফিরিয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর পাশাপাশি র‌্যাব, পুলিশ ও আনছার বাহিনী জেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। মোবাইল কোর্টের সাথে স্কাউট ও গালস গাইড সহযোগীতা করেছেন, এছাড়াও জেলা প্রশাসকের সাথে মাঠে রয়েছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনছার বাহিনী। শহরের প্রবেশদ্বারে বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে সেখানে কর্তব্যরত আইন শৃঙ্খলাবাহীনির সদস্যরা শহরে প্রবেশকারীদের প্রশ্ন করেন এবং যৌক্তিক করাণ ছাড়া কাউকে শহের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com