মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে পর্নগ্রাফি আইনে মামলায় অভিযুক্ত যুবক ফয়সাল (৩২) কে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।
তথ্য সূত্রে জানাজায় নলছিটিতে অসৎ উদ্দেশ্যে একটি মেয়ের নগ্ন ছবি তুলে তার পরিবারের কাছে টাকা দাবি করে ফয়সাল আহমেদ (৩২) নামে ঐ যুবক। ভুক্তভোগী থানায় অভিযোগ করলে ২ জুলাই শুক্রবার সন্ধ্যায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। অভিযুক্ত ফয়সাল নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।
নলছিটি থানার উপ-পুলিশ পরিদর্শক মফিজুর রহমান জানান, ফয়সাল আহমেদ একটি মেয়ের নগ্ন ছবি তুলে ওই মেয়ের পরিবারের লোকজনের কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছিলো এ ঘটনায় ভুক্তভুগী মেয়েটি নিজেই বাদি হয়ে ফয়সালের বিরুদ্ধে নলছিটি থানায় পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পর নলছিটি থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত মাহমুদ হাসান প্রিন্স জানান, মেয়েটির অভিযোগের ভিত্তিতে পর্নগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। আমরা আসামীকে গ্রেপ্তার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply