মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার আবদুল মজিদ হাওলাদার মৃত্যু বরণ করেন।
জানা গেছে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার আবদুল মজিদ হাওলাদার করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তিনি আজ ৩ জুলাই শনিবার সকাল সারে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
নৌবাহিনীর অবসর প্রাপ্ত অফিসার আবদুল মজিদ হাওলাদার মৃত্যুর সংবাদ শোনা মাত্রই সেখানে ছুটে যায় নলছিটি উপজেলার মানবতার ফেরিওয়ালা “শাবাব ফাউন্ডেশ”এর ১৬ সদস্যের একটি টিম এবং দাফন-কাফন সম্পন্ন করে সেখান থেকে চলে আসেন।
উল্লেখ্য যে,এটি নলছিটি মানবতার ফেরিওয়ালা “শাবাব ফাউন্ডেশন”এর ২২’তম দাফন কাজ সম্পন্ন।
Leave a Reply