রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘বোয়ালমারীতে সেনাবাহিনীর টহল‘ লকডাউনের তৃতীয় দিনে জরিমানা ১৮ হাজার

‘বোয়ালমারীতে সেনাবাহিনীর টহল‘ লকডাউনের তৃতীয় দিনে জরিমানা ১৮ হাজার

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শনিবার লকডাউনের তৃতীয় দিনে কঠোর বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ পথচারীসহ, দোকানদার, বেকারি ও হোটেল মালিককে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে বোয়ালমারী উপজেলায় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়। 
আদালত সূত্রে জানা যায়, সারা দেশে চলমান সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন শনিবার কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১০ পথচারী, দোকানদার, বেকারি ও হোটেল মালিককে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪ (২) অনুসারে ভ্রাম্যমাণ আদালতে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার চতুল ইউনিয়নের ময়েনদিয়া, রাজাপুর এবং বোয়ালমারী পৌরসদরের বাজার অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক এই জরিমানা আদায় করেন। কোন কোন অভিযানে তাঁর সাথে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com