কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা নগরীতে সরকার ঘোষিত ১ সপ্তাহের কঠোর লকডাউনের তৃতীয় দিন ডিলেডালাভাবে পালিত হচ্ছে। রিক্সা ছাড়া অন্যান্য যান চলাচল বন্ধ থাকার কথা থাকলেও কিছু ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিগন কিছু জায়গার খাবার ও খাদ্য সামগ্রী বিতরন করছে।
সকালে কুমিল্লা নগরী ও উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টীম টহল দিতে দেখা যায়। দোকানপাট ও শপিংমলগুলো সম্পুর্ণ বন্ধ রয়েছে।
এদিকে লকডাউন অমান্য করে সড়কে বের হওয়ায় পুলিশ, বিজিবি, সেনাবাহিনী টহল দিচ্ছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন টহল থাকলেও কঠোর অবস্থানে না থাকার কারনে রাস্তায় লোকজনের সংখ্যা গত ২ দিনের চেয়ে বেশী।
Leave a Reply