কুমিল্লা বুরো:
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও পরোয়ানাসহ ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শরিবার পর্যন্ত গেল ২৪ ঘন্টায় অভিযার চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সদর উপজেলার জামবাড়ী এলাকা থেকে ৪ কেজি গাঁজা ও ২শ পিস ইয়াবাসহ ফারুক হোসেন ও সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়া কোতয়ালী থানা পুলিশ সদর উপজেলার বাগবের এলাকার যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী মনিরসহ মাদকসহ আরো দুই আসামীকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply