কুমিল্লা ব্যুরো:
একটি সবুজ শহর গড়ার প্রত্যয়ে “সবুজের শহর কুমিল্লা”র পূনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সংগঠন ও অগ্রগতি ও কার্যক্রম আরো গতিশীল করতে আগামী এক বছরের জন্য সবুজের শহর কুমিল্লার ৩১ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
আশিক পায়েলকে সভাপতি ও মাহমুদুল পিয়াসকে সাধারন সম্পাদক করে ২০২১-২০২২ সালের এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি পিন্টু চন্দ্র সরকার, সহ সভাপতি জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাঈদ রানা, সাংগঠনিক সম্পাদক পাভেল হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক মাশিকুর রহমান বান্নাহ, দপ্তর সম্পাদক আল ইমরান, প্রচার সম্পাদক জাফরুল ইসলাম নাঈভ,সহ-প্রচার সম্পাদক আকরাম হোসেন দিদার, অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ খন্দকার তুহিন, সহ অর্থ বিষয়ক সম্পাদক সামিউল আলম সামি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রিয়াজুল হাসান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাওন আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউসার অপু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পঙ্কজ সাহা, কার্যনির্বাহী সদস্য মেহেদি হাসান হৃদয়, সাইফুল ইসলাম সোহেল আহমেদ, মাহবুবা জ্যোতি পাল, ফারসিম অপূর্ব।
সংগঠন টি কুমিল্লার বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসায় মোট ১হাজার বৃক্ষরোপণ করে তাদের কার্যক্রম শুরু করেন। সংগঠনটি বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষা সামগ্রী বিতরন, পরিচ্ছন্ন অভিযান, জনসচেতনতা মূলক কার্যক্রম করে থাকে।
Leave a Reply